সংগৃহীত
আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে হামলা, নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে অতর্কিত হামলার ঘটনায় কমপক্ষে ৬৪ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন : ইরানে একই পরিবারের ১২ জনকে হত্যা

পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানান, এনগা প্রদেশে জাতিগত বিরোধের সময় লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।

রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) উত্তর-পশ্চিমের ওয়াবাগ শহরের কাছে মরদেহ উদ্ধার করছে পুলিশ।

আরও পড়ুন : পাকিস্তানে সিইসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

রয়্যাল পাপুয়া নিউ গিনি কনস্ট্যাবুলারির ভারপ্রাপ্ত সুপার জর্জ কাকাসের বরাত দিয়ে এবিসি জানিয়েছে, এনগাতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। এর আগে এমন ঘটনা দেখা যায়নি।

তিনি জানান, আমরা সবাই বিধ্বস্ত, আমরা সবাই মানসিকভাবে চাপে আছি। এটা বোঝানো সত্যিই কঠিন। পুলিশ ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও এবং ফুটেজ পেয়েছে। সেখানে একটি লাশ বোঝাই ট্রাক দেখা গেছে।

আরও পড়ুন : মৃত ৯ জনের অধিকাংশই বাংলাদেশি

প্রায়ই জমি এবং সম্পদ ভাগাভাগিকে কেন্দ্র করে জাতিগত দ্বন্দ্বের সূত্রপাত হয়। এর আগে গত বছরের জুলাই মাসে এনগা প্রদেশে তিন মাসের লকডাউন জারি করা হয়। সেই সময় পুলিশ কারফিউ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এনগা প্রদেশের গভর্নর পিটার ইপাটাস জানান, এই অতর্কিত হামলা ফের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, আমরা জানতাম যে এ ধরনের লড়াই হতে চলেছে এবং আমরা গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলাম যাতে এ ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন : গাজায় নিহত ২৯ হাজার ছুঁই ছুঁই

গত মাসেই বড় ধরনের দাঙ্গা ও লুটপাটের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হওয়ার পর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির ঘনিষ্ট মিত্র অস্ট্রেলিয়া বলছে, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা