সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস, নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরে একটি স্বর্ণখনি ধসের ঘটনায় ৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন।

আরও পড়ুন : জাতিসংঘ দপ্তরের নিচে হামাসের টানেল

দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। খবর রয়টার্সের।

এডওয়ার্ড ম্যাকাপিলি জানান, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন মানুষ।’

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ২৮ হাজার ছাড়াল

‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনার বিষয়ে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা