সংগৃহীত
আন্তর্জাতিক

হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক: রুশ ভাড়াটে সেনা দল ওয়াগনার ইসরাইলের সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

বৃহস্পতিবার (২নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

এতে বলা হয়েছে, ওয়াগনার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনকারী দল হিজবুল্লাহকে এসএ-২২ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে। হিজবুল্লাহ ইসরাইলের বিমান হামলা ঠেকাতে এ অস্ত্র আনতে চাইছে। মার্কিন কর্মকর্তারা ওয়াগনার ও হিজবুল্লাহর এ আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

এসএ-২২ ক্ষেপণাস্ত্রটি প্যান্টসার-এস১ নামেও পরিচিত। রাশিয়ায় তৈরি একটি এয়ার-টু-সার্ফেস মিসাইল এটি। রাশিয়া এ ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধেও ব্যবহার করেছে।

আরও পড়ুন: নির্বাচনের তারিখ ঘোষণা পাকিস্তানের

হিজবুল্লাহ ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরই লেবানন বর্ডারে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসএ-২২ ক্ষেপণাস্ত্রটি এখনো পায়নি হিজবুল্লাহ। এ অস্ত্রটি পেতে সিরিয়ায় ওয়াগনার ও হিজবুল্লাহর প্রতিনিধি দল আলোচনা চালাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা