সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলীয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন : নির্বাচনের তারিখ ঘোষণা পাকিস্তানের

শুক্রবার (৩ নভেম্বর) শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আজ বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন : ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির বলেছেন, তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে অগ্নিকাণ্ডের পর ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার

এপি জানায়, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা