সংগৃহীত
আন্তর্জাতিক
ইসরায়েল-হামাস যুদ্ধ

নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার 

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইসরায়েলর মধ্যে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দলখদার ইসরায়েল বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৯ হাজার ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলর নিহত হয়েছে ১ হাজার ৪০০।

আরও পড়ুন: গাজা ঘিরে ফেলেছে ইসরাইল বাহিনী

শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গাজা সিটি ঘেরাও করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির বিষয়টি তাদের আলোচনার টেবিলে নেই।

গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সও (আইডিএফ) এর আগে নিশ্চিত করেছে যে, তারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। ওই হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে এবং হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইডিএফ দাবি করেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

তবে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জানিয়েছেন যে, এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে। ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা