সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিকদক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ভারত সফরে আসছেন। এ সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন এই ২ মন্ত্রী। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, ২ দেশের মন্ত্রীপর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে যোগ দিতে তারা নয়াদিল্লি সফর করবেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ১০ হাজার

বৃহস্পতিবার (২ নভেস্বর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জানান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সফর শুরু করেছেন। আগামী ১০ নভেম্বর ভারত যাবেন। এ সফরে তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও থাকবেন। এছাড়াও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ‘টু প্লাস টু’ বৈঠক করবেন তারা।

এ বৈঠকে ২ দেশের মন্ত্রীরা দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান ঘটনা নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: গাজা ঘিরে ফেলেছে ইসরাইল বাহিনী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এ বৈঠকের পর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ভারতের জি২০ সভাপতিত্ব গ্রহণ, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর সৃষ্টি ও প্রতিরক্ষা, মহাকাশ ও টেকসই জ্বালানির মতো বিষয়গুলো আলোচনায় এসছে।

এদিকে, বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা দেশগুলো এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে ভারতকে কাজে লাগাতে আগ্রহ দেখাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা