ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ফের আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটিতে এ ভূ-কম্পন অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

আফগান জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূকম্পনের উপ-কেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: একদিনেই ৭০০ ফিলিস্তিনিকে হত্যা

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) সংস্থাটি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩ এবং ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। এর আগে গত সপ্তাহে দেশটির হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৪০০০ মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া অনেক বাড়িঘর ও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরও পড়ুন: জাতিসংঘকে ভিসা দেবে না ইসরায়েল

গত ১৫ অক্টোবর ৫.৪ মাত্রার আরও একটি ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান। এর আগে ১৩ অক্টোবর ৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।

তার আগে ১১ অক্টোবর আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। তবে সব মিলিয়ে কত প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি তালেবান নেতৃত্বাধীন সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা