রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১
আন্তর্জাতিক

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর ও পূর্ব প্রান্ত। মধ্যরাত দুইটা ২৯ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। উখরুল থেকে ৫৫ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়েছে।

এর আগের সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী রাজ্য আসাম। তীব্র না হলেও মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে আসামের তেজপুরের কাছাকাছি এলাকায়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। এর আগে চলতি সপ্তাহেই কম্পন অনুভূত হয় পশ্চিমবাংলায়। শিল্পশহর দুর্গাপুরে বুধবার (২৬ আগস্ট) সকালে এই কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড।

এর আগে ২১ আগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না। ২০২০ সালে হঠাৎ করেই বারেবারে ভূমিকম্প আঘাত হানছে গোটা ভারতে। শুধু আগস্ট মাসেই দেশজুড়ে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আগের সপ্তাহেই সোমবার (২৪ আগস্ট) কম্পন অনুভূত হয়, অরুণাচল প্রদেশের অনজো এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা