সংগৃহীত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোররাতে লাগা বিধ্বংসী আগুনে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: সিরিয়ায় মিলিটারি কলেজে ড্রোন হামলা

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আহতদের মধ্যে ২৫ জনকে পাঠানো হয়েছে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে। বাকি ১৫ জনকে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, পশ্চিম মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকার একটি বহুতল ভবনে ভোররাত ৩টা ৫ মিনিটে আগুন লাগে। গোরেগাওঁয়ের এমজি রোডে ৬ তলা এ ভবনটি অবস্থিত। অগ্নিদগ্ধ ভবনটির নাম জয় ভবানী বিল্ডিং।

কর্মকর্তারা জানিয়েছেন, ভোররাতে আগুন লেগে তা নিচের তলার দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলিতে পৌঁছাতে শুরু করলে বিল্ডিংয়ের নিচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। এতে ওপরের তলায় বহু মানুষ আটকা পড়ে। নিচের তলায় আগুন ছড়িয়ে পড়ায় কেউ বিল্ডিং ছাড়তে পারছিলেন না।

আরও পড়ুন: রাশিয়ার হামলায় নিহত ৪৯

মুম্বাইয়ের দমকল কর্মকর্তা রবীন্দ্র অম্বুলগেকর বলেন, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল জয় ভবানী বিল্ডিংটি। আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। ভবনে থাকা লিফটটি ছিল বহু পুরনো। লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলোতে বিষাক্ত ধোঁয়া চলে যায়, এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

দমকল বাহিনীর ৮টি ইউনিট আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। প্রতিবেদনে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা