সারা বিশ্বে আরও ৪২০০ প্রাণহানি
আন্তর্জাতিক

সারা বিশ্বে আরও ৪২০০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ আট মাস ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে একযোগে ছড়িয়েছে এই ভাইরাস। পৃথিবীর বিভিন্ন দেশে কোটি ডলার খরচ করে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। তাতেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এর মৃত্যুযজ্ঞ। অত্যাধুনিক চিকিৎসাসেবা কিংবা ব্যক্তি সচেতনতা, কিছুই কাজে আসছে করোনা মোকাবেলায়। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে আট লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত দুই কোটি ৫৪ লাখের মতো মানুষ।

গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় সোয়া দু’লাখ। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল; দু’দেশেই রোববার (৩০ আগস্ট) প্রাণহানি নেমে আসে চারশ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৬২ লাখ মানুষ।

কোভিড-১৯ এ পর্যন্ত প্রায় এক লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত প্রায় ৩৯ লাখ।

মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে।

পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা’সহ লাতিন আমেরিকার দেশগুলোতে।

জুনের পর প্রথম রেকর্ড এক হাজার ৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে।

সান নিউজ / এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা