ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে সরকারি ডিভাইসে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। আগামী ৩০ দিনের মধ্যে শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্ক থেকে এই অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতের অ্যাপাচি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মীরা সরকারি মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্কগুলোতে টিকটক ব্যবহার করতে পারবেন না। এর আগেও নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র বলেন, শহরের প্রযুক্তিগত নেটওয়ার্কের নিরাপত্তার জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে টিকটক। এ কারণেই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

এফবিআই ও এফসিসি দাবি, টিকটক তার মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনে পাচার করছে। তবে বরাবরই মার্কিন প্রশাসনের এ অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলোকে চাপে রাখতে ক্ষমতার অপব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সূত্র: ইন্ডিয়া টাইমস

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা