সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়াকে সতর্কতা জানালো তুরস্ক        

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নৌ সেনারা গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সুকরো ওকান নামের একটি মালবাহী জাহাজ ইউক্রেনের ইজমাইল বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় জাহাজটি আটক করে।

আরও পড়ুন: ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

রাশিয়ার সেনারা জাহাজটি থামানোর নির্দেশ দিলেও নাবিক ‘ভয় পেয়ে’ না থামিয়ে চলে যেতে গেলে, নির্দেশ না মানায় তখন সতর্কতামূলক রাশিয়াছুড়ে ও হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে জাহাজটি আটকায় তারা। দীর্ঘ সময় তল্লাশি চালায় রুশ সেনারা পুরো জাহাজটিতে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ হস্তক্ষেপের পর, রাশিয়াকে আমরা ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করেছি, এতে কৃষ্ণ সাগরে উত্তেজনা বৃদ্ধি করবে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

সুকরো ওকান নামের জাহাজটি ছিল তুরস্কের মালিকানাধীন। জাহাজটিতে থাকা ক্রু রা সবাই টার্কিস নাগরিক ছিলেন।

জোরপূর্বক রাশিয়ার সেনারা জাহাজ থামিয়ে তল্লাশি চালানোয় ক্ষেপেছে তুরস্ক। রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে দূরে থাকতে সতর্ক করেছে দেশটি।

১ সপ্তাহেরও বেশি সময় আগে এ ঘটনা ঘটলেও গতকাল এ বিষয় নিয়ে মুখ খুলেছে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর। রাশিয়ার সেনাদের এমন কাণ্ডের পরও বিষয়টি নিয়ে কোন কথা বলে নাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবশেষে তার দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতি তিনি মুখ খুলেন।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬

এতদিন এ বিষয়ে কথা না বলার ব্যাপারে টার্কিস প্রেসিডেন্ট দপ্তর নিজস্ব যুক্তি রেখেছেন। তারা বলেছে, জাহাজটি তুরস্কের মালিকানাধীন সত্বেও এটি চলে পালাওয়ের পতাকা নিয়ে। তাই তারা আশা করছিল পালাও এ নিয়ে প্রথমে কথা বলবে।

প্রশান্ত মহাসাগরের ১ টি দ্বীপপুঞ্জ পালাও। বিশ্বের বড় বড় সব জাহাজ কোম্পানিগুলো পালাওয়ের পতাকা ব্যবহার করে জাহাজ পরিচালনা করে। ফলে কোনো সমস্যা ছাড়াই আন্তর্জাতিক বন্দরগুলো ব্যবহার করতে পারে তারা।

আরও পড়ুন: ভারতের অ্যাপাচি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে

গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই দেশটির সেনারা কৃষ্ণ সাগর নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইউক্রেনের শস্য রপ্তানিও ফলে বন্ধ হয়ে যায়।

২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মাঝে কৃষ্ণ সাগর শস্য চুক্তি হয়। এতে ইউক্রন নির্বিঘ্নে কৃষ্ণ সাগর ব্যবহার করে শস্য আন্তর্জাতিক বাজারে যাচ্ছিল। এ বছরের জুলাইয়ে সে চুক্তিটি ভেস্তে যায়। রাশিয়া হুমকি দেয় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য পরিবহনের চেষ্টা চালালে তারা বাধা দেবে।(সূত্র: এএফপি)

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা