ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩ 

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকা ডুবিতে কমপক্ষে ১০৩ জনের মৃত্যু হয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সেটি এখনো পুরোপুরি জানা যায়নি।

আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

মঙ্গলবার (১৩ জুন) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস বলছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল, তখনই এটি ডুবে যায়। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তারা জানাননি।

আরও পড়ুন : কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তা সংস্থা এএফপিকে মুঠোফোনে জানান, এ পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। এর মানে মৃতের সংখ্যা বাড়বে।

হতাহতের ব্যাপারে কিছু না জানিয়ে কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।

আরও পড়ুন : বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

এক বিবৃতিতে গভর্নরের অফিস জানায়, নৌ-দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এই দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন, এর সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।

এর আগে গত মাসে উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ হন আরও ২৫ জন। এছাড়া ১ বছর আগে একই নদীতে জ্বালানি কাঠ আনতে গিয়ে আরও ২৯ শিশু নদীতে ডুবে যায়।

আরও পড়ুন : মৃত্যু ও শনাক্তে শীর্ষে রাশিয়া

গত বছর ডিসেম্বরে দক্ষিণপূর্ব আনামব্রায় বর্ষার সময় উত্তাল নদীতে নৌকা ডুবে ৭৬ জন মানুষ প্রাণ হারান।

মূলত নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।

খবর : এএফপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা