ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বাইডেন ও ন্যাটো প্রধানের বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাঁতে প্রচন্ড ব্যাথা থাকায় তিনি ন্যাটো প্রধানের সাথে বৈঠক পিছিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: চীন সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

রোববার (১১ জুন) আচমকাই জো বাইডেনের দাঁতে ব্যাথা শুরু হয়। গত সোমবার (১২ জুন) তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

ফলে মার্কিন প্রেসিডেন্ট সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন। এদিন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথাও ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: বেশিরভাগই রাশিয়াকে সমর্থন করে

মঙ্গলবার (১৩ জুন) স্টলটেনবার্গের সাথে তিনি দেখা করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র।

এদিন জো বাইডেনের সাউথ লনে কলেজ অ্যাথলিট ডে-র অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানেও যোগ দেননি তিনি।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে তার জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিচের পাটির ভেতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যাথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়।

কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যাথার কথা জানান। তারপরেই চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত।

আরও পড়ুন: কৃষকের জমি রক্ষার দায়িত্বে পেঁচা!

মার্কিন প্রেসিডেন্ট বর্তমান বয়স ৮০ বছর। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার তার ভক্ত হয়েই বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা। সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা