ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাকচাপায় অভিনেত্রী নিহত

বিনোদন ডেস্ক : শ্যুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯)।

আরও পড়ুন : স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২

শনিবার (২০মে) রাতে অ্যাপের বাইকে করে কলকাতা থেকে সোদপুরে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বরানগর থানা এলাকার ঘোষপাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে ঐ বাইকটি। এ সময় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে লরি চাপা পড়েন তিনি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

পুলিশ জানিয়েছে, রাতেই ঘাতক লরিসহ গ্রেফতার করা হয়েছে চালককে। এ ঘটনায় নিহতের স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেবজ্যোতি সেনগুপ্ত বলেন, অভিনয় ওর প্যাশন ছিল। পুরোদমে অভিনয়ের জন্যই চাকরি ছেড়ে দেয় সুচন্দ্রা। সে নাটকের পাশাপাশি বিভিন্ন সিরিয়ালে কাজ করত। শনিবার বিকেলে শেষ কথা হয়েছিল। বলেছিল, নাটকের শো রয়েছে। তারপর আর কথা হয়নি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

এদিকে অভিনেত্রীর অকাল মৃত্যুতে টলিপাড়াও শোকস্তব্ধ। তার মৃত্যুতে অভিনয় জগতের অনেকেই শোকজ্ঞাপন করেছেন।

সুচন্দ্রা দাশগুপ্ত টেলি জগতে পরিচিত মুখ। বাংলা সিরিয়াল ‘গৌরী এলো’র মধ্য দিয়ে তার অভিনয় জনপ্রিয়তা পায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা