প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত দুই সেনা সদস্য নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর পাল্টা অভিযানে তিন সন্ত্রাসীও মারা গেছেন।

আরও পড়ুন : ৩৭ কোটি ডলারের সহায়তা ঘোষণা

রোববার (২১ মে) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় এই ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরের দিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সামরিক বাহিনী। এ সময় সন্ত্রাসীদের গুলিতে অন্তত দুই সৈন্যের প্রাণহানি ঘটে। অভিযানের সময় সৈন্যদের পাল্টা গুলিতে তিন সন্ত্রাসীও নিহত হয়েছেন।

আরও পড়ুন : স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

সন্ত্রাসী হামলায় নিহত দুই সৈন্য হলেন নায়েক মুহাম্মদ আতিক (৩৯) ও নায়েক রজব আলী (৩৬)। তারা সাহসিকতার সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মারা গেছেন বলে পাক আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন : এল সালভাদরে পদদলিত হয়ে নিহত ৯

এর আগে, শনিবার দেশটির বেলুচিস্তান প্রদেশের জারগুন এলাকায় সামরিক নিরাপত্তা তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৩ সৈন্যের প্রাণহানি ঘটে। ওই সময় সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এক সন্ত্রাসী নিহত হন।

এ নিয়ে দুই দিনে দেশটির সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া সৈন্যদের অভিযানে চার সন্ত্রাসী মারা গেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা