ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মে) রয়টার্স ও সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দর্শকদের বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ।

কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এ দুর্ঘটনা ঘটে। গেট বন্ধ হয়ে যাওয়ার পরও বিপুলসংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

এ কারণে শুরু হওয়ার ১০ মিনিট পরই আলিয়েনজা ও ফাসের মধ্যকার খেলাটি স্থগিত হয়ে যায়। এই দুই দল এদিন প্রিমিয়ার ডিভিশনের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত

স্থানীয় গণমাধ্যমের দেওয়া ফুটেজে স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরাতে সমর্থকদের চেষ্টার দৃশ্য দেখা গেছে। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে টুইটারে বলেছেন, যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানিয়েছেন, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সালভাদর ফুটবল ফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে পদপিষ্টের ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা