টিকটকের পর আলিবাবার দিকে ট্রাম্পের নজর
আন্তর্জাতিক

টিকটকের পর আলিবাবার দিকে ট্রাম্পের নজর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পরে এ বার আলিবাবা-সহ আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ আগস্ট) এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘বিষয়টি এখনও আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’’

চলতি মাসেই ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই এ ধরনের আরও কিছু পদক্ষেপ করা হতে পারে।’’

সেপ্টেম্বর থেকে কার্যকর হবে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত। গত ৭ অগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দেড় মাসের মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তার পর আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না। কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।

ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশে বলেছিলেন, ‘‘টিকটক ব্যবহারকারীদের লোকেশন ডেটা, ব্রাউজিং ও সার্চ হিস্ট্রি-সহ অনেক কিছুই জেনে ফেলা সম্ভব। টিকটক ইতিমধ্যেই মার্কিন ব্যবহারকারীদের সেই সব তথ্য জেনে নিয়েছে। ব্যবহারকারীদের অত্যন্ত ব্যক্তিগত ও সম্পদ-সংক্রান্ত তথ্য চীনা কমিউনিস্ট পার্টির হাতে পৌঁছে গিয়েছে। যা খুবই উদ্বেগজনক।’’ মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধেও সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা