জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব পাসে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাব পাসে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নজনিত প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে মার্কিন দেশ যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রস্তাবের ওপর অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া আর একটিমাত্র দেশ নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দিয়েছে। প্রস্তাব পাস না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আর ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অুনমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় আগামী ১৮ অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আরও দুই বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যেতে থাকে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে তারা।

শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে; আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনও দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

ইরানবিরোধী প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। কিন্তু আজ এ দায়িত্ব পালনে পরিষদ ব্যর্থ হয়েছে এবং এর কোনও ব্যাখ্যা থাকতে পারে না।’

ইরান ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা