ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ নিহত হয়েছেন।

আরও পড়ুন: টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে বেসরকারি চেংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এই আগুন লাগে। চীনা সংবাদমাধ্যম বেইজিং ডেইলির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার দুই ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।

আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন।

হাসপাতালের ভবনটিতে থাকা সব রোগীকে পাওয়া গেছে এবং সরিয়ে নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন: মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটি বেদনাদায়ক। আমি বাড়ির জানাল থেকে দুর্ঘটনা দেখেছি। দুপুরে অনেক মানুষ এসির ওপর ছিলেন। অনেকে লাফ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। চীনের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা