ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

আরও পড়ুন : গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

বুধবার (১২ এপ্রিল) প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সদস্য এবং মিয়ানমারের স্বাধীন মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সেনা শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এসব মানুষের ওপর বোমা হামলা চালায় সামরিক বাহিনী। এর আগে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮৫ মৃত্যু

২ বছরেরও বেশি সময় আগে সেনা অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

মূলত অং সান সুচি সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার অশান্তিতে নিমজ্জিত হয়। ফলেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়।

আরও পড়ুন : বাখমুতের অধিকাংশই রাশিয়ার দখলে

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে বিরোধীদের দমন করতে প্রাণঘাতী শক্তি ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বিরোধীদের সশস্ত্র সংগ্রাম মোকাবিলায় ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে তখন থেকে ৩ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অনুমান করা হয়।

আরও পড়ুন : বঙ্গবাজারে আজ থেকে বসবেন ব্যবসায়ীরা

একজন প্রত্যক্ষদর্শী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মিয়ানমারের সাগাইং অঞ্চলের কানবালু শহরের পাজিগি গ্রামের বাইরে বিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় খোলার জন্য মঙ্গলবার সকাল ৮ টায় বহু মানুষ জড়ো হয়েছিলেন। উপস্থিত সেই মানুষের ভিড়েই সরাসরি বিমান হামলা চালায় সেনাবাহিনী।

সাগাইং অঞ্চলটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ১১০ কিলোমিটারউত্তরে অবস্থিত।

আরও পড়ুন : মিনিকেট নাম দিয়ে চাল বিক্রি নয়

ঐ প্রত্যক্ষদর্শী আরও জানান, হামলার প্রায় আধা ঘণ্টা পরে একটি হেলিকপ্টার সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত জনতার ওপর গুলিবর্ষণ করে।

এপি জানিয়েছে, এ হামলার পর প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা প্রায় ৫০ বলে জানানো হয়েছিল। পরে দেশটির স্বাধীন মিডিয়ার রিপোর্টে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

তবে হামলার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা অসম্ভব। কারণ রিপোর্টিংয়ের বিষয়ে সামরিক সরকারের বিধিনিষেধ রয়েছে।

ঐ প্রত্যক্ষদর্শী জানান, আমি ভিড় থেকে অল্প দূরে দাঁড়িয়ে ছিলাম। একপ র্যায়ে ঘটনাস্থলে যুদ্ধবিমান এগিয়ে আসার বিষয়ে আমার এক বন্ধু আমার সাথে ফোনে যোগাযোগ করে। ফাইটার জেটটি সরাসরি ভিড়ের ওপর বোমাবর্ষণ করে। আমি কাছের একটি খাদে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ি।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

কয়েক মুহূর্ত পরে আমি উঠে দাঁড়িয়ে চারপাশে মানুষকে টুকরো টুকরো এবং মৃত অবস্থায় দেখি। অফিস ভবনটিও পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানিয়েছেন, এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাদের নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার এসে আরও মানুষকে গুলি করে। আমরা এখন দ্রুত মৃতদেহ দাহ করছি।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

এপি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেখানে প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে নারী ও ২০-৩০ জন শিশুও রয়েছে।

ঐ প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয়ভাবে গঠিত সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য বিরোধী সংগঠনের নেতারাও সেনাবাহিনীর এ হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন : রুশ আগ্রাসনে নিহত সাড়ে ৮ হাজার

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা এ হামলার তীব্র নিন্দা করেছে। সেই সাথে সামরিক বাহিনীকে জবাবদিহি করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলছে, সন্ত্রাসী সামরিক বাহিনীর এই জঘন্য হামলা নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের নির্বিচারে চরম শক্তি প্রয়োগের আরেকটি উদাহরণ। এটি একটি যুদ্ধাপরাধ।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রসঙ্গত, এনইউজি সেনাবাহিনীর বিরোধিতা করে নিজেকে মিয়ানমারের বৈধ সরকার বলে থাকে। মঙ্গলবার উদ্বোধন করা অফিসটি ছিল এই গোষ্ঠীটির প্রশাসনিক নেটওয়ার্কের অংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা