সংগৃহীত
আন্তর্জাতিক

১৪টি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ছোড়া ইরানের ১৪টি ‘শাহেদ’ ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

আরও পড়ুন : সু চির এনএলডিকে বিলুপ্ত ঘোষণা

মঙ্গলবার (২৮ মার্চ) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জেনারেল স্টাফ বলেন, গতরাতে রাশিয়া ইরানের তৈরি ১৫টি 'শাহেদ' ড্রোন ইউক্রেনের দিকে পাঠায়। এগুলোর মধ্যে ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কিয়েভ অঞ্চলের সোভিয়াতোশিনস্কি জেলার সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে পোস্টে বলেন, ড্রোনের ধ্বংসাবশেষের কারণে একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৯

এদিকে সস্তা ও প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিজেদের ড্রোন ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তেহরান।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ড্রোন নির্মাতা থেকে ইউক্রেন যুদ্ধে মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। রাশিয়াকে তিন মডেলের ড্রোন সরবরাহ করেছে ইরান। সেগুলো হলো, শাহেদ ১৩১ এবং ১৩৬ কামিকাজে ড্রোন। এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করছে মস্কো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা