ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের হামলা

ইউক্রেনের জরুরি পরিষেবার তরফে জানা গেছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। এএফপি, এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার কিয়েভ, বাখমুতসহ বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। কিয়েভের আশা প্রতিরোধ যুদ্ধে গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে এই রসদ সরবরাহ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কমপক্ষে ৩০টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে। অন্যদিকে, ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।

জার্মানি ইউক্রেনকে কমপক্ষে ১৪টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করবে বলে জানা যাচ্ছে। রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই ট্যাংকসহ ভারী অস্ত্র চাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব ঘোষণা আসার পরপরই মিসাইল হামলা জোরদার করলো ক্রেমলিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা