আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুই পাইলট নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

বুধবার (২৫ জানুয়ারি) দেশটির বাতান প্রদেশে সামরিক বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর রয়টার্স

দেশটির বিমান বাহিনী জানায়, বুুধবার সকালে উড্ডয়নের ৪০ মিনিট পর এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

এই দুর্ঘটনার পর দেশটির সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমানের বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।

ফিলিপাইনে ১৯৭০’র দশক থেকে দেশটির সামরিক বাহিনীর বিমানের বহরে এই বিমান যুক্ত রয়েছে। হালকা ধাঁচের এই আক্রমণ বিমান যুদ্ধবিমান হিসাবেও কাজ করে। ২০১৭ সালে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত যোদ্ধারা দেশটির দক্ষিণ মারাউই শহরের দখল নেওয়ার পর সেখানে কয়েক মাস ধরে এই বিমান ব্যবহার করে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ১৫০টি আসনে ইভিএমে ভোট

প্রসঙ্গত, ২০২১ সালে বিদ্রোহ-বিরোধী অভিযানের কাজে নিয়োজিত ৯৬ জন সৈন্যকে বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ এই সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ যায় অন্তত ৫৩ জনের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা