বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স, দলকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

দলকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দেশেটির ফুটবল দলকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন : ইরানের হাতে পরমাণু অস্ত্র মানে সব বাজি শেষ

রোববার (১১ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা।

ক্রীড়ামন্ত্রী ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে বুধবার (১৫ ডিসেম্বর) ম্যাচের দিন তিনি যে কাতারে থাকবেন— তা নিশ্চিত।

আরও পড়ুন : যুদ্ধ থামাতে চায় ইউক্রেন

ফ্রান্সের প্রেসিডেন্ট দফতর অবশ্য এক মাস আগেই জানিয়েছিল— বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে কাতারে যাবেন ম্যাক্রোঁ।

শনিবার (১১ ডিসেম্বর) ইংল্যান্ডে ২-১ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনাল পর্বে ওঠা নিশ্চিত করে ফ্রান্স। একই দিন ইউরোপের শক্তিশালী ফুটবল দল পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মরক্কো।

আরও পড়ুন : ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

মরক্কোর এই অর্জনের মধ্য দিয়ে এবার প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে উঠল।

আরও পড়ুন : সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

বুধবার ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকার সিংহ খ্যাত মরক্কোর ফুটবল দল। যে দল সেই ম্যাচ জিতবে, সে ই পাবে বিশ্বকাপ ফাইনালে খেলার সবুজ সংকেত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা