প্রতীকী ছবি
আন্তর্জাতিক

জাম্বিয়ায় ২৭ অভিবাসীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: জাম্বিয়ায় একটি রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় ২৭ জনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মৃতরা সবাই অভিবাসী এবং তারা ইথিওপিয়া থেকে সেখানে গিয়েছিলেন বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে পদ বাড়ছে ৫ হাজার

রোববার (১১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার দেশের একটি রাস্তার পাশ থেকে ২৭ জনের লাশ উদ্ধার করেছে জাম্বিয়ান পুলিশ। ভুক্তভোগীরা ইথিওপিয়ার অভিবাসী এবং ক্ষুধা ও ক্লান্তির কারণে মারা যাওয়ার পর তাদের মরদেহ রাজধানীর পার্শ্ববর্তী একটি কৃষি খামারের পাশে ফেলে দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: পণ্য আমদানিতে এলসি সহজ করার নির্দেশ

পুলিশ জানায়, এই ঘটনায় জীবিত এক ব্যক্তিকে রোববার ভোরে উদ্ধার করা হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া মৃতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বিবিসি বলছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়া অভিবাসীদের কাছে একটি ট্রানজিট পয়েন্ট। বিশেষ করে হর্ন অব আফ্রিকার যেসব দেশ থেকে অভিবাসীরা দক্ষিণ আফ্রিকায় পৌঁছতে চায়, তারাই ট্রানজিট পয়েন্ট হিসেবে দেশটিতে ভ্রমণ করে থাকে।

আরও পড়ুন: সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে

এর আগে প্রতিবেশী মালাউইতে গত অক্টোবরে একটি গণকবরে ইথিওপিয়ান অভিবাসীদের ২৫টি লাশ উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা