প্রতীকী ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বালখ প্রদেশে একটি তেল কোম্পানির কর্মচারীদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে বালখ প্রদেশে হাইরাতান বন্দরের তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।

আরও পড়ুন: সর্বত্র পাহারা দেওয়ার নির্দেশ

তবে বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের বালখ প্রদেশে উজবেকিস্তান সীমান্তের নিকটবর্তী হাইরাতান শহরে দেশটির প্রধান স্থলবন্দরগুলোর মধ্যে একটি রয়েছে। এর সঙ্গে মধ্য এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

প্রসঙ্গত, গত মাসে সামানগান প্রদেশের আয়বাক শহরে একটি স্কুল বাসে বিস্ফোরণে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হন আরও ২৪ জন। গত মে মাসে মাজার-ই-শরিফ শহরে সিরিজ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হন। একই সময়ে রাজধানী কাবুলের একটি মসজিদে হামলায় দু’জন মারা যান।

আফগানিস্তানে তালেবানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী স্থানীয় জঙ্গি সংগঠন আইএস-কে। এই গোষ্ঠীটি মাজার-ই-শরিফে হামলার দায় স্বীকার করেছে। তবে কাবুল বিস্ফোরণের দায় নেয়নি এই জঙ্গিগোষ্ঠী।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা