আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

সান নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার এ হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।

আরও পড়ুন: ছাত্রলীগের জাতীয় সম্মেলন শুরু

সোমবার (৫ ডিসেম্বর) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাকসিম মারশেঙ্কো। বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপরও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি।

ওডেসার বেশিরভাগ এলাকাতেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মারশেঙ্কো।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করেছে। জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে।

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সাম্বা ঝড়ে বিধ্বস্ত দ. কোরিয়া

উল্লেখ্য, রুশ সৈন্যরা গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা