আন্তর্জাতিক

রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত ৬

সান নিউজ ডেস্ক : রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি

বিবিসি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে দেখা যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের স্ফুলিঙ্গ প্রায় দুই হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে ৬০০ মানুষ বসবাস করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা