আশঙ্কাজনক হারে বাড়ছে কলেরা
আন্তর্জাতিক

আশঙ্কাজনক হারে বাড়ছে কলেরা

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক বছর কমতির দিকে থাকার পর, বিশ্বে কলেরা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬টি দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে; যেখানে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি বছর ২০টিরও কম দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা এবং ডায়রিয়া নিয়ে কাজ করা দলের প্রধান ফিলিপ বারবোজা বলেছেন, কয়েক বছর কমতির দিকে থাকার পর বিশ্বজুড়ে কলেরার প্রাদুর্ভাবের একটি উদ্বেগজনক উত্থান দেখছি। প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে শুধু তাই-ই নয়, এগুলো আগের চেয়ে মারাত্মকও হচ্ছে।

আরও পড়ুন: আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

তিনি আরও জানান, ২০২১ সালে কলেরায় গড় মৃত্যুর হার আগের পাঁচ বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি। কলেরা আবার বাড়ার জন্য দারিদ্র্য এবং সংঘাতের পাশপাশি জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেন তিনি।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড় এবং খরার মতো প্রকৃতির চরম আচরণের কারণে অনেকে বিশুদ্ধ পানি পান না, যা কলেরা ছড়াতে ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো তীব্র হওয়ার সাথে সাথে, কলেরা প্রতিরোধে এখনই কাজ না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

আরও পড়ুন: সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ১

কলেরায় আক্রান্ত হয়ে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নেই। কারণ, প্রাদুর্ভাবের শিকার দেশগুলো এমন কোনো তথ্য রাখে না।

কলেরা আক্রান্ত হয়ে যদিও কেউ কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন, কিন্তু পানিশূন্যতা ঠেকিয়ে ও বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসাও সম্ভব। কিন্তু বহু মানুষ ঠিক সময়ে চিকিৎসা পান না।

আরও পড়ুন: আইনের বাইরে কোনো কাজ করি না

এছাড়া বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করে প্রাদুর্ভাব রোধ করা যেতে পারে। বারবোজা বলেন, পরিস্থিতি উদ্বেগজনক, তবে তা আশাহত হওয়ার মতো না। সর্বোপরি কলেরা প্রতিরোধ করা যায় এবং এর চিকিৎসাও আছে। সূত্র : এএফপি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের পরবর্তী চমক ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নান...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা