আন্তর্জাতিক

সৌদিতে ৪০ কি:মি: এলাকা জুড়ে সোনার খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মদিনায় ৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নতুন স্বর্ণ ও তামার খনির সন্ধান মিলেছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ কথা বলে হয়েছে।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) বৃহস্পতিবার জানায়, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একই সঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি।

ভূতাত্ত্বিক সংস্থাটি জানায়, এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে চ্যালকোসাইট খনিজ। আরও আছে মাঝারি মানের কপার কার্বনেট খনিজ। এগুলোকে ২০২২ সালের আবিষ্কারের তালিকায় সংযুক্ত করা হবে। সংস্থাটি আশা করছে নতুন খনিগুলো সৌদি আরবের খনি সম্পৃক্ত বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত করবে।

আরও পড়ুন: বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

মন্ত্রণালয়ের মাইনিং পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই খনিটি জোগান দেবে চার হাজার কর্মক্ষেত্রের। সম্ভাবনা আছে মন্ত্রণালয় থেকে ২০০ কোটি সৌদি রিয়েল অর্থ বিনিয়োগ পাওয়ার। বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা এবং রুপার মজুত আছে উম্ম আল-দামারে। মদিনায় অবস্থিত এই জায়গাটির আয়তন ৪০ বর্গকিলোমিটারেরও বেশি। বর্তমানে মদিনার এই খনিগুলোর মাইনিং লাইসেন্স পেতে ১৩ দেশি এবং বিদেশি কোম্পানির মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।

প্রসঙ্গত, সৌদি আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার। পাশাপাশি দুই কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সৌদি আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা