টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল
আন্তর্জাতিক

টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী টাইফুন নানমাদোলের আঘাতে লন্ডভন্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিউশুসহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চল। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে টাইফুন নানমাদোল।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

টাইফুনের প্রভাব পড়ে কিউশু, মিয়াজাকি, শুকোকুসহ আরও ৪টি অঞ্চলে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়িসহ নানা স্থাপনা।

মুষলধারে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, টাইফুন নানমাদোলের সোমবার সকালে ফুকুওকা শহরের কাছে গতিবেগ ছিল সর্বোচ্চ ৩৫ মিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ ঘণ্টায় ৭৮ মাইল বেগে বাতাস বইছিল। এই অঞ্চলের কিছু অংশে ৪০০ মিলিমিটার (১৫.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হয়।

নানমাদোলের গতিপথ ঘুরে জাপানের প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফলে টাইফুনের প্রভাবে মঙ্গলবার হোনশুতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। যেখানে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

এদিকে, এএনএ হোল্ডিংস ইনেকরপোরেশন এবং জাপান এয়ারলাইনস করপোরেশন তাদের আটশ ফ্লাইট বাতিল করেছে।
সূত্র: ব্লুমবার্গ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা