৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরাল
আন্তর্জাতিক
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়।

আরও পড়ুন : বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

গোছলের দৃশ্য ভাইরাল হতেই লজ্জা-অপমানে বিশ্ববিদ্যালয়ের ৮ জন ছাত্রী হোস্টেলেই আত্মহত্যার চেষ্টা করেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভারতের আনন্দবাজার জানায়, ওই ৮ ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজেয়াৎ সিং জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দুজনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

দেশটির জি নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদ চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

শিক্ষার্থীরা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন : খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

জানা গেছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কারও আত্মহত্যার চেষ্টার রিপোর্ট খবর পাওয়া যায়নি বা কারও মৃত্যু ঘটেনি।

এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন।

প্রসঙ্গত, ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা