আন্তর্জাতিক

বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে সুরক্ষিত এলাকায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে।

২১ জানুয়ারি মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে ইরাকি পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানায়। এছাড়া রকেট বিস্ফোরিত হওয়ার পরপরই গ্রিন জোনে সতর্কতা সংকেত বেজে ওঠে।

জানা যায়, গ্রিন জোনের ভেতরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারি ভবন লক্ষ্য করে তিনটি কার্ত্যুশা রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুইটি রকেট এসে পড়ে মার্কিন দূতাবাসের কাছে।

এছাড়া এই রকেটগুলো বাগদাদের বাইরের জাফরানিয়া জেলা থেকে লঞ্চ করা হয় বলে ইরাকি পুলিশ সূত্র জানায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা জানা যায়নি।

এদিকে, আমেরিকা সাম্প্রতিক মাসগুলোতে গ্রিন জোনে একই ধরনের হামলার জন্য ইরান সমর্থিত আধা সামরিক বাহিনীকে দায়ী করছে। যদিও এর আগে কখনও দায় স্বীকার করেনি ইরান।

এর আগে গত ৮ জানুয়ারি বাগদাদের এই গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছিল। একই সময় ইরাকের আল আসাদ ও ইরবিলে মার্কিন সেনা ও যৌথবাহিনীর দুটি সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়।

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল বিখ্যাত সমরবিদ কাসেম সোলেমানি নিহত হন। এরপর থেকেই হুমকি, পাল্টা হুমকিতে ‘যুদ্ধের মনোভাব’সৃষ্টি হয় দুই দেশের মধ্যে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা