করোনামুক্ত ৮৬ লক্ষাধিক মানুষ
আন্তর্জাতিক

করোনামুক্ত ৮৬ লক্ষাধিক মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা এখন সমগ্র বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত।

তবে এই প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (১৯ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৬ লাখ ১১ হাজার ৯৭৬ জন।

এছাড়া এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ২৪ হাজার ৫২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮৮০ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৭৫ হাজার ২১৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮১৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮২৮ জনের এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৬৩০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৪৩৭ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৭ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১০ হাজার ৯৮ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

যাত্রীদের আতঙ্কের অপর নাম লাউয়াছড়া রেলপথ!

মৌলভীবাজারের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানে...

যুবদলের গ্যাস বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

কমলগঞ্জের সৌন্দর্য গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. কেরামত আলী জামে মসজিদ উপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা