আন্তর্জাতিক

কারাগারে দাঙ্গায় ১৩ বন্দির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ফের দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১৩ বন্দির প্রাণহানি হয়েছে। কারাগারের সহিংসতার জন্য এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে গ্যাংদের মধ্যে লড়াইকে দায়ী করেছে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসোর রক্ষণশীল সরকার।

আরও পড়ুন:

মঙ্গলবার (১৯ জুলাই) ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) দেশটির সান্তো ডোমিঙ্গো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইকুয়েডরের কারাগার সংস্থা এসএনএআই টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, পুলিশ এবং সশস্ত্র বাহিনী কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে। এর আগে ঘটনাটিকে তারা ‘বিরোধ’ বলে অভিহিত করেছিল।

আরও পড়ুন:

সংস্থাটি বলেছে, দুর্ভাগ্যবশত, দাঙ্গায় এখন পর্যন্ত ১৩ জন বন্দি মারা গেছেন এবং দু’জন আহত হয়েছেন বলে কেন্দ্রের কর্মীরা রিপোর্ট করেছেন। যদিও হতাহতের চূড়ান্ত সংখ্যা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো হয়ে মাদকের যেসব চালান যুক্তরাষ্ট্র যায়, সেগুলোর প্রধান রুট হিসেবে গত কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে ইকুয়েডর। বিপুল ঝুঁকি এবং একই সঙ্গে প্রচুর অর্থ থাকায় এ কারণে ইকুয়েডরের বন্দর এলাকাগুলোতে প্রভাব বাড়ছে বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের, যারা কোনো না কোনোভাবে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। আর এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে কারাগারে বন্দি সন্ত্রাসীদের মধ্যেও বিরোধ কাজ করে থাকে। এ কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গার ঘটনা প্রায়ই ঘটে। গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির প্রাণহানি হয়। আর গত মে মাসে সান্তো ডোমিঙ্গোর কারাগারে সহিংসতায় ৪৩ জন মারা যান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা