যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

সান নিউজ ডেস্ক : তীব্র তাপপ্রবাহের পুড়ছে যুক্তরাজ্য। রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের মুখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাজ্যের আবহওয়া দপ্তর। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে সেখানে।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

জনজীবনের ঝুঁকি এড়াতে শুক্রবার (১৫ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ব্রিটিশ আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো তাপপ্রবাহের চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নেতারা শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেন, অ্যাম্বুলেন্সের আরও বেশি চাহিদা থাকবে এবং গরম আবহাওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটি চিঠিতে তারা বলেছে যে অ্যাম্বুলেন্সগুলো রোগীদের তোলার আগে ৩০ মিনিটের বেশি জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করা উচিত নয়।

তীব্র তাপদাহ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন যে ‘ এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি’, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর ৫০ ভাগ শঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস

যুক্তরাজ্যে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বিবিসির আবহাওয়া উপস্থাপক ম্যাট টেলর বলেছেন যে এখন যুক্তরাজ্যে তাপম্রাতা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর শঙ্কা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা