মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২
আন্তর্জাতিক

মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্য মোপ্তি অঞ্চলের কয়েকটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

সোমবার (২০ জুন) দেশটির সরকার স্থানীয় সময় এ হামলার বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে আল-জাজিরা।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মালির মধ্য মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে।

শনিবার (১৮ জুন) ও রোববার (১৯ জুন) রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন আমাদৌ কাউফার মাসিনা কাতিবার সদস্যরা বেসামরিক লোকজনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে।

মধ্য মালির দিয়াল্লাসাগৌ ও নিকটবর্তী দুটি গ্রাম, দিয়াওয়েলি এবং ডেসাগৌ-তে এই হত্যাকাণ্ড ঘটানো হয় যে অঞ্চলটির মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল।

যদিও মালির মধ্যাঞ্চলে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আরও পড়ুন : ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

এদিকে, ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

বিগত কয়েক মাস ধরে মালি ও মধ্য সাহেল অঞ্চলে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির সরকার। এই অঞ্চলে আইএস ও আল-কায়েদার সহযোগী সংগঠনগুলো সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকেই এ ধরনের সহিংসতা চলছে সেখানে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা