ইথিওপিয়ায় হামলায় নিহত ২৩০
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় হামলায় নিহত ২৩০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান দেশ ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জাতিগত হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের অধিকাংশই আমহারা জাতিগত গ্রুপের সদস্য। এ ঘটনায় ওরোমো লিবারেশন আর্মিকে (ওএলএ) দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতের সংখ্যা ২৩০-এর অধিক হবে। ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার কথা স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা দেননি। এ ব্যাপারে আদ্দিস আবাবার কেন্দ্রীয় সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এপিকে গিমবি কাউন্টির অধিবাসী আবদুল-সাইদ তাহির বলেন, আমি ২৩০টি লাশ গুণেছি। আমার জীবনে বেসামরিক নাগরিকদের ওপর এর চেয়ে ভয়াবহ হামলা আর দেখিনি। তিনি অল্পের জন্য শনিবারের (১৮ জুন) হামলা থেকে রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, আমরা নিহতদেরকে গণকবরে দাফন করেছি। আমরা এখানে লাশ খুঁজছি। তবে তিনি আশঙ্কা করছেন, আবারো হামলা হয়ে থাকতে পারে। শামবেল নামের অপর প্রত্যক্ষদর্শীও আবারো হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : সৌদিকে টপকে শীর্ষ তেলবিক্রেতা রাশিয়া

তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে পুনঃবসতি স্থাপনের একটি কর্মসূচির আওতায় জাতিগত আমহারারা এই এলাকায় বসতি স্থাপন করে। তারা এখন ‌'মুরগির মতো হত্যা' করছে।

আবুল হাসান নামের একজন বলেন, 'আমার পুরো পরিবার নিহত হয়েছে। কাউকে রেহাই দেয়া হয়নি।' তিনি ঘটনাস্থলে না থাকায় রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, তিনি প্রায় ৩০০ লাশ পাওয়ার কথা শুনেছেন। দুটি গ্রামের লাশ এখনো সংগ্রহ করা হয়নি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদ এর আগে হামলার কথা জানান। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

হামলার জন্য ওএলএকে দায়ী করা হলেও তাদের মুখপাত্র আদা তারবি বলেন, এই অভিযোগ ঠিক নয়। বরং সরকারই হামলা চালিয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে।

প্রসঙ্গত, ইথিওপিয়ায় কয়েক বছর ধরেই জাতিগত সহিংসতা চলছে বলে জানিয়েছে আলজাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা