রুশ বই ও গান নিষিদ্ধ!
আন্তর্জাতিক

রুশ বই ও গান নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আক্রমণে ইউক্রেনের একের পর এক এলাকা বিধ্বস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে রুশ গান ও বই নিষিদ্ধ করতে যাচ্ছে ইউক্রেন। রোববার ভোটাভুটির মাধ্যমে পূর্ব ইউরোপের এই দেশটির পার্লামেন্ট এ বিষয়ে সম্মতিও দিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

সোমবার (২০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মিডিয়া এবং প্রকাশ্যে কিছু রুশ সংগীত নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে ইউক্রেনীয় পার্লামেন্ট। অবশ্য এই নিষেধাজ্ঞা সকল রুশ সংগীতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মূলত ১৯৯১ সালের পর থেকে যারা রাশিয়ার নাগরিক হয়েছেন বা ছিলেন, তাদের তৈরি বা পরিবেশিত গান নিষিদ্ধ করতে যাচ্ছে ইউক্রেন।

সংবাদমাধ্যমটি বলছে, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বসবাসকারীদের অনেকেই ঐতিহাসিকভাবে রাশিয়ার সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করে থাকেন। এসব মানুষের বেশিরভাগই রুশ ভাষায় কথা বলেন।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অনেক ইউক্রেনীয় নাগরিক এখন রাশিয়ান সংস্কৃতি থেকে নিজেদের আলাদা করতে চায়। আর মূলত এই কারণেই রুশ গান ও বই নিষিদ্ধ করতে যাচ্ছে কিয়েভ সরকার।

বিবিসি বলছে, রোববার ইউক্রেনীয় পার্লামেন্টে অনুমোদিত বিলটিতে দেশটির টেলিভিশন, রেডিও, স্কুল, পাবলিক ট্রান্সপোর্ট, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা এবং অন্যান্য পাবলিক স্পেসে কিছু রাশিয়ান সংগীত বাজানো বা পরিবেশন করা নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে ৪৫০ জন ডেপুটির মধ্যে ৩০৩ জন এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন।

বিলের নথিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ‘সংগীতের মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য বৈরী প্রচারের ঝুঁকি কমিয়ে দেবে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদ সম্পর্কিত সংগীতের পরিমাণ বাড়াবে’।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা