তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
আন্তর্জাতিক

তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২২ জুন সরকারি সফরে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি

শুক্রবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এরদোগান জানান, প্রিন্স সালমানকে রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আমন্ত্রণ জানানো হবে। সেখানে দুই নেতা আলোচনা করবেন। তাছাড়া কূটনৈতিক পর্যায়েও বেশ কয়েকটি বৈঠক হবে।

প্রেসিডেন্ট এরদোগান আরও জানিয়েছেন, তুরস্ক-সৌদি আরবের সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করবেন তিনি।

আরও পড়ুন: ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

বিশ্লেষকরা বলছেন, তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব। আগামী বছরের কঠিন নির্বাচনের মুখে রয়েছেন এরদোয়ান। এর মধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির চাপে রয়েছে তুরস্কের অর্থনীতি।

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে বর্বরোচিত কায়দায় হত্যা করা হয় সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে। ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজের নাম উঠে আসে। এ ঘটনায় সৌদি-তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে।

তুরস্ক আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে এ হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে দেয়। তাছাড়া এ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনও প্রকাশ করে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ভারত

এ কারণে তুরস্কের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় সৌদি আরবের।

তবে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে আবার সম্পর্ক শীতল হওয়া শুরু করেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা