ভারতে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে
আন্তর্জাতিক

ভারতে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে সবচেয়ে বেশিবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ভারতে। আর ১০৬বার ইন্টারনেট বন্ধের মধ্যে শুধু কাশ্মিরেই ইন্টারনেট বন্ধ হয়েছে ৮৫ বার। অ্যাকসেস নাওয়ের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বিশ্বের ৩৪টি দেশে অন্তত ১৮২বার ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল। আর তার মধ্যে ভারতে সবচেয়ে বেশিবার অর্থাৎ ১০৬ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

ভারত এনিয়ে পরপর ৪ বছর ইন্টারনেট বন্ধের নিরিখে একেবারে ওপরের দিকে থাকল। মিয়ানমারে অন্তত ১৫বার নেট বন্ধ করতে হয়েছিল। সুদান ও ইরানেও ৫ বার করে নেট বন্ধ করতে হয়েছিল।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির এলাকায় অন্তত ৮৫ বার নেট বন্ধ করতে হয়েছে। কিন্তু কেন বার বার ভারতে নেট বন্ধ করতে হয়?

আরও পড়ুন : এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

পরিসংখ্যান অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেট বন্ধ করতে হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই নেট বন্ধ করা হয়েছে।

২০২০ সালেও ভারতে সবচেয়ে বেশিবার নেট বন্ধ করা হয়েছে। গোটা বিশ্বের মধ্যে ১৫৫ বারের মধ্যে শুধু ভারতেই ১০৯বার নেট বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

রিপোর্টে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক রিজিয়নে ৭টি দেশে অন্তত ১২৯ বার নেট সাট ডাউন করা হয়েছে। তার মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও পাকিস্তান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা