কিয়েভে দুটি মিসাইল বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে দেশটির রাজধানী কিয়েভে দুটি মিসাইল বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো এর বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এ তথ্য জানায়।

এতে বলা হয়, অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে বর্তমানে কিয়েভে অবস্থান করছেন। এর মধ্যেই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যার এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন মেয়র ভিতালি ক্লিৎসকো।

ভিতালি ক্লিৎসকো বলেন, ‘একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি আবাসিক ভবনের নিচতলায় আঘাত হানে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

অন্যদিকে স্টেট ইমার্জেন্সি সার্ভিসের প্রেস সেক্রেটারি সভেৎতলানা ভোদোলাগা জানান, ‘দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক ভবনের কাছের একটি স্থাপনায় আঘাত হানে। ওই ঘটনায় কত জন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।’

আরও পড়ুন: ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

মঙ্গলবার তিন দিনের জন্য রাশিয়া এবং ইউক্রেন সফর করতে বের হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের প্রথম দিনে তিনি রাশিয়া যান। বৃহস্পতিবার ছিল তার সফরের শেষ দিন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা