আন্তর্জাতিক

রাশিয়ার ২২ হাজার ৮০০ সেনা নিহত

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ রুশ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটি ৪০০ সেনা হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

এক ফেসবুক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু পর মস্কো ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে।

এর আগে গত মার্চের শেষের দিকে রাশিয়া জানায় তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪ হাজার জন। এছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এপ্রিলের শুরুতে স্বীকার করেন রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

এদিকে রাশিয়া সফরের পর আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি। কিয়েভের উত্তরাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা