ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

স্যানিটাইজার খেয়ে ৮০ জনের আত্মহত্যার চেষ্টা

সান নিউজ ডেস্ক: ভারতের হায়দরাবাদে গত এক বছরে ৮০ জন স্যানিটাইজার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

দেশটির নিজামস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (নিমস) তথ্য অনুযায়ী, গত এক বছরে শহরটির ৮০ জন স্যানিটাইজার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। হায়দরাবাদ শহর ছাড়া আশপাশের এলাকা থেকেও এ রকম ২০টি ঘটনা প্রকাশ্যে এসেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে মত সংশ্লিষ্টদের। কারণ, এমন বহু ঘটনা অনেক সময় নথিভুক্তের বাইরে থেকে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কারণে এখন স্যানিটাইজার খুবই সহজলভ্য। কেউ কেউ মজারছলে মদের সঙ্গে স্যানিটাইজার মিশিয়ে খাচ্ছেন বলেও মাঝে মধ্যে খবর পাওয়া যায়।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে বয়সের বিষয় সিদ্ধান্ত হয়েছে

নিমসের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক অসীমা শর্মা বলেন, কেউ কেউ সরাসরি স্যানিটাইজার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। কেউ আবার মদের সঙ্গে মিশিয়ে পান করেছেন। মহামারি শুরুর পর থেকেই স্যানিটাইজারের ব্যবহার অত্যধিক হারে বেড়ে গেছে। কেননা, এটি সহজেই পাওয়া যাচ্ছে।

অসীমা শর্মা বলেন, যারা আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের বেশির ভাগই কম বয়সী। বেশ কিছু কৃষকও ছিলেন তাদের মধ্যে। তারা মূলত মফস্বল ও গ্রামীণ এলাকার। স্যানিটাইজার খাওয়ার ফলে তাদের অন্ত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন : মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

তিনি আরও বলেন, স্যানিটাইজার অন্ত্রনালী জ্বালিয়ে দেয়। তবে বেশ কয়েকবার অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হন এই রোগীরা।

শহরের সরকারি গাধী হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, যারা হোস্টেলে থাকেন, পরীক্ষায় ভালো ফল করেননি, এমন বহু পড়ুয়ার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। এ রকম বহু রোগী তাদের হাসপাতালে এসেছেন, যারা স্যানিটাইজারের গোটা বোতল পান করে নিয়েছিলেন।

আরও পড়ুন : মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

এক জরিপে দাবি করা হয়, মহামারির কারণে বাজারে যত স্যানিটাইজার এসেছে, তার ৫০ শতাংশ নকল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের স্যানিটাইজার পান করলে অন্ত্রের বেশি ক্ষতি হয়। হায়দরবাদে এই ধরনের ঘটনা ঘটতে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা