মারিউপোল নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ার দখলে মারিউপোল 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। তবে শহরের একটি ইস্পাত কারখানায় ইউক্রেনের যোদ্ধাদের একটি দল এখনও আছে। যাদের আত্মসমর্পণ করতে আল্টিমেটাম দিয়েছে মস্কো। এমনকি আত্মসমর্পণ করা যোদ্ধাদের জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সেনারা।

রোববার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স ও আলজাজিরা জানায়, মারিউপোল শহর ‘পুরোপুরি’ দখলে নেওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে শহরটি মস্কোর দখলে চলে গেলে তা হবে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রুশ সামরিক বাহিনীর হাতে পতন হওয়া ইউক্রেনের প্রথম বড় কোনো শহর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ, ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের (আটকে পড়া ইউক্রেনীয় যোদ্ধাদের) জীবন বাঁচানোর একমাত্র সুযোগ স্বেচ্ছায় অস্ত্র ফেলে আত্মসমর্পণ করা।

তিনি বলেন, মারিউপোলকে স্বাধীন করার অভিযানে ইতোমধ্যেই এক হাজার ৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন: শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

এদিকে রুশ বার্তাসংস্থা তাস জানায়, মারিউপোলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা