আন্তর্জাতিক

এবার রুবলে খাদ্য-শস্য বিক্রির ঘোষণা

সান নিউজ ডেস্ক: রাশিয়া ঘোষণা দিয়েছে গ্যাসের পর এবার নিজস্ব মুদ্রা রুবলে খাদ্য ও শস্য বিক্রি করবে দেশটি।

আরও পড়ুন: ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট

এ বিষয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বন্ধু দেশগুলোর কাছে রুবল অথবা সেই দেশগুলোর নিজস্ব মুদ্রায় খাদ্য এবং শস্য বিক্রি করবেন তারা।

দিমিত্রি মেদভেদভের আগে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন-গ্যাস ছাড়াও আরও অনেক পণ্য তারা রুবলে বিক্রি করবেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন:সরকার সংবিধান লঙ্ঘন করেছে

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় রাশিয়া পশ্চিমা দেশের কাছে রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে একটি ডিক্রি জারি করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা