আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ভেনিজুয়েলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কারাকাসের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করবে ভেনিজুয়েলা।

বৃহস্পতিবার (১৮ জুন) ওয়াশিংটন মেক্সিকোর কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

আর এরই জেরে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র দাবি করছে, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলার সঙ্গে লেনদেন করার চেষ্টা করছিল।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বলেছেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে দিন দিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বৃত্ত বাড়াচ্ছে।

তিনি বলেন, ওয়াশিংটন মনে করে, আমরা তেল রফতানি করতে পারব না এবং ভেনিজুয়েলা জনগণ খাদ্যপণ্য, ওষুধ এবং পেট্রোল ছাড়া চলবে। জাতিসংঘের বহুত্ববাদী ব্যবস্থাকে অবশ্যই কাজ করতে হবে।

তখন তিনি বলেন, আমরা এই নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা