আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে চীন। সম্প্রতি দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এর প্রেক্ষিতে মার্কিন ওই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়া হয়।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সিদ্ধান্তকে বেপরোয়া বলে মন্তব্য করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের স্বার্থ ক্ষুন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর হুঁশিয়ারিও দেন তিনি।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে এর পাল্টা জবাব দেবে চীনও। তিনি এসময় আরও বলেন, বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় তাইওয়ানকে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর মধ্যে ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এরপর গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা