আন্তর্জাতিক

ইসরাইল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু

সাননিউজ ডেস্ক: ইরান আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ইসরাইলকে ঘোষণা করেছে ।

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ ঘোষণা দিয়েছেন। খবর পার্সটুডের।

সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে, তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সব স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পবিত্র আল-আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলিমবিশ্বের প্রথম কিবলা, যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে।

গোটা মুসলিমবিশ্ব কখনই তাদের প্রথম কিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার স্বপ্ন পরিত্যাগ করবে না।

ইরানের এ মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার মুসলিম শাসকগুলো যতই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক না কেন, এ অঞ্চলের জনগণ কোনো দিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে।

ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে তার অবৈধ শাসনকে স্থায়িত্ব দিতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে তিনি এ অঞ্চলের তাবেদার শাসকদের সতর্ক করে দেন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত রোববার রাতে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। বেনেতের আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এ সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা